শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সিঙ্গাপুরে ১ ডলার ঘুষ নেয়ার পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:38 pm

সিঙ্গাপুরে ১ ডলার ঘুষ নেয়ার পাঁচ বছরের কারাদণ্ড

সিঙ্গাপুরে লরি চালকের কাছ থেকে এক ডলার ঘুষ নেয়ার দায়ে দুই চীনা অভিবাসী শ্রমিক পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। লরি ড্রাইভারের কাছে ঘুষ নেয়ার দায়ে ওই দুই চীনা ট্রাক চালককে অভিযুক্ত করেছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সবার আগে গাড়িতে মালামাল লোডিং এবং আনলোডিংয়ে সুবিধা দেয়ার শর্তে ওই লরি চালকের কাছ থেকে বিভিন্ন সময়ে সিঙ্গাপুরি এক ডলার করে ঘুষ নিয়েছিলেন বলে অেিভযোগ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দোষী সাব্যস্ত হলে চীনা অভিবাসী শ্রমিক চেন জিলিয়াং (৪৭) ও ঝাও ইউচুন (৪৩) সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পেতে পারেন। কারাদণ্ডের পাশাপাশি সিঙ্গাপুরি এক লাখ ডলারও জরিমানা গুণতে হবে।

আরও পড়ুন : বুধবার গাঁটছড়া বাঁধছেন আম্বানি কন্যা, একদিনেই খরচ ৭২৩ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সিঙ্গাপুরের সুখ্যাতি রয়েছে। উভয় চালকই সিঙ্গাপুরের কোজেন্ট কন্টেইনার ডিপোতে কাজ করার সময় ঘুষের লেনদেন করেন। এক বিবৃতিতে দেশটির দুর্নীতি তদন্ত ব্যুরো বলছে, কর্মীরা ন্যায্য উপায়ে কাজ করবেন বলে তাদের প্রত্যাশা।

‘এমনকি যদি এই ঘুষের পরিমাণ এক ডলারেরও কম হয়, তবুও তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। যেকোনো পরিমাণের অথবা যেকোনো ধরনের ঘুষ মেনে নেয়া হবে না।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১০:৩৮ পিএম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |