জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৪ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শালিশের রায়ের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নাজির ভূইয়া (৪২) নামের এক ব্যক্তি ইউনিয়ন পরিষদে হামলা করেছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর নাজির ভূইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নাজির ভূইয়া ওই ইউনিয়নের পশ্চিম ঘাটিয়ারা গ্রামের মৃত নান্নু ভূইয়ার ছেলে।
পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, নাজির ভূইয়া লেবানন প্রবাসে ছিলেন। সেখান থাকার সময় একই গ্রামের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে গিয়াস উদ্দিনের কাছে টাকা পাওনা ছিলেন। সম্প্রতি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিশের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করে মিমাংসা করা হয়। সালিশে রায়ের টাকা গিয়াস উদ্দিন চেয়ারম্যানের কাছে প্রদান করেন। কিন্তু সেই টাকা চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা দেন নাজির ভূইয়াকে। বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছিল। রোববার বেলা পৌনে ১২টার দিকে নাজির ভূইয়া হাতে বাশ ও মাথায় হেলমেট পড়ে চেয়ারম্যানের কক্ষে ডুকে টেবিল চেয়ারম্যান ভাংচুর করেন। চেয়ারম্যানের কক্ষে ভাংচুর চালিয়ে ইউপি সচিবের কক্ষে ডুকে টেবিল ও উদ্যোক্তার কক্ষে ডুকে দুইটি কম্পিউটার লাঠি দিয়ে ভেঙে ফেলে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন। তিনি জানান, এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা বলেন, কেন সে আজ হামলা করে ভাংচুর করলো তা বুঝতে পারিনি। তার মনে হয় মানসিক সমস্যা আছে। সালিশে রায়ে পাওয়া টাকা আমার কাছে গচ্ছিত আছে। আগামীকাল সেই টাকা তাকে দেওয়ার কথা ছিল।
এই বিষয়ে বাসুদেব বিটের দায়িত্ব প্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:৫৮ পিএম | রবিবার, ২৪ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya