শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সার্জারি ডা.শফিকুলের কাণ্ড: দিনমজুরের বাম পাশের বদলে কাটলেন দুই পাশ!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৯ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 1:27 am

সার্জারি ডা.শফিকুলের কাণ্ড: দিনমজুরের বাম পাশের বদলে কাটলেন দুই পাশ!

ব্রাহ্মণবাড়িয়া এক চিকিৎসকের বিরুদ্ধে আজিমুল খান (৪০) নামের এক দিনমজুরের বাম কিডনি পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে গিয়ে ডান পাশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শফিকুল ইসলাম নামের ওই চিকিৎসক ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। ভুক্তভোগী রোগী আজিমুল সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামের বাসিন্দা। পেশায় একজন দিনমজুর।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজিমুল খান পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পায় সেই কাজ করেই সে সংসার চালায়। গত বেশ কিছুদিন যাবত আজিমুল অসুস্থ ছিলেন। তাই চিকিৎসার জন্য জেলা শহরের জেল রোডস্থ একটি বেসরকারি হাসপাতালে ডা. শফিকুল ইসলামের স্মরণাপন্ন হন। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর আজিমুলের বাম কিডনিতে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার করে সেই পাথর অপসারণ করতে হবে বলে জানান ডা. শফিকুল। দিনমজুর আজিমুলের স্ত্রী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর টাকা নেই জানিয়ে আজিমুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি দেওয়ার জন্য বলেন ডা. শফিকুলকে। এরপর গত ২৭ জুন হাসপাতালে আজিমুলের অস্ত্রোপচার করেন ডা. শফিকুল।

আজিমুলের স্ত্রী খালেদা বেগম জানান, ওইদিন সকাল ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য আজিমুলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। পরে ৫ঘন্টা পর বেলা দেড়টার দিকে ওটি থেকে বের করার পর আজিমুল জানায়, চিকিৎসক পাথর অপসারণের জন্য প্রথমে বাম পাশে না কেটে ডান পাশ কেটে ফেলেছিল। এরপর আবার বাম পাশ কাটে। পরে ডান পাশ কাটার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন এটি দুর্ঘটনা। তবে দুই পাশ কাটার জন্য এখন আজিমুলের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে বলে জানান খালেদা।

এ ব্যাপারে জানতে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘অস্ত্রোপচারের এমন একটি ঘটনাটি ইতিমধ্যে শুনেছি। এ বিষয়ে ভালো করে না জেনে এবং কাগজপত্র না দেখে কিছু বলা যাচ্ছে না’।

Facebook Comments Box

Posted ১:২৬ এএম | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

The Daily Sarod |