নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 1:19 am
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু মুসা আনসারি (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আবু মুসা আনসারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও আছেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, আবু মুসা আনসারিকে রাজধানীতে পুলিশ গ্রেপ্তার করেছে। বিকেলে তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বেশকিছু মামলা রয়েছে। তাকে আমরা ওই সকল মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসবো।
Posted ১:১৯ এএম | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya