শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাপ্তাহিক তিতাসের সম্পাদক রেজাউল করিম আর নেই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:40 pm

সাপ্তাহিক তিতাসের সম্পাদক রেজাউল করিম আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। বুধবার পৌনে সাতটার দিকে হৃদরোগ রোধের ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়া গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের মৌলভীহাটির কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |