শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাত সকালে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে ঝরল ৪ প্রাণ

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:45 pm

সাত সকালে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে ঝরল ৪ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের ৪জন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে৷

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ও সরাইল ফায়ারসার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবথাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মুর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬০)  ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা (৪৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।  আহত অবস্থায় ৩জনকে উদ্ধার কে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে হোসনে আরা নামের একজন মারা যান। ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ এএম | বুধবার, ০২ মার্চ ২০২২

The Daily Sarod |