শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাংবাদিকের শাহাদাতের উপর হামলার ঘটনায় সৈনিকলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:54 pm

সাংবাদিকের শাহাদাতের উপর হামলার ঘটনায় সৈনিকলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহাদৎ হোসেনের উপর হামলার মামলায় জেলা সৈনিক লীগ নেতা জুম্মান (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। জুম্মান জেলা সৈনিক লীগের আহবায়ক ও কাজীপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

গত ১জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাৎ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদ কর্মীরা তাকে  উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এই ঘটনায় সাংবাদিক শাহাদাৎ হোসেন বাদি হয়ে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রোমান মিয়া (২৮) ও তার ভাই জেলা সৈনিক লীগ নেতা মো. জুম্মান (৩৬) সহ আরও অজ্ঞাত ৫/৬জনকে। রোমান ও জুম্মান জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে। এরমধ্যে রোমানকে গ্রেফতার করে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করলে শুনানিতে আদালত ২দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পিএম | সোমবার, ০৭ জুন ২০২১

The Daily Sarod |