শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইল উপজেলায় ২০ জেলে পরিবার পেল ছাগল

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:37 pm

সরাইল উপজেলায় ২০ জেলে পরিবার পেল ছাগল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও চুন্টা ইউনিয়নের নিবন্ধিত ২০টি জেলে পরিবারের মাঝে মঙ্গলবার সকালে ৪০টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক (এআইজিএ) সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ ছাগল বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা মৎস্য ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

The Daily Sarod |