শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইল আ’লীগের সভাপতি নাজমুল, সেক্রেটারি শিউলি-সাংগঠনিক রাব্বি ঠাকুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:49 pm

সরাইল আ’লীগের সভাপতি নাজমুল, সেক্রেটারি শিউলি-সাংগঠনিক রাব্বি ঠাকুর

দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাজমুল হোসেনকে সভাপতি, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি’কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

এর আগে, দুপুরে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ৮:৪৯ পিএম | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |