শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে ৫০কেজি গাঁজাসহ সিএনজি জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:03 pm

সরাইলে ৫০কেজি গাঁজাসহ সিএনজি জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫০কেজি গাঁজাসহ খোকন মিয়া (২২) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩০ মে) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত খোকন  মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ার আনিস মিয়ার ছেলে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটো রিকশা জব্দ করা হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে সরাইল উপজেলার কুট্রাপাড়ায় অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ৫০কেজি গাঁজাসহ একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় এক মাদক ব্যবসায়ীকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | সোমবার, ৩০ মে ২০২২

The Daily Sarod |