শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে ২৮৩ এসএসসি পরীক্ষার্থী পেল পরীক্ষা সামগ্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:24 pm

সরাইলে ২৮৩ এসএসসি পরীক্ষার্থী পেল পরীক্ষা সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের অভিষেক হয়েছে। শুক্রবার এ উপলক্ষে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলী আজাদ)। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ,শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছমা আক্তার,সরাইল প্রেস ক্লাব সভাপতি আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল,দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুবুর রহমান,শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দেব।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ চৌধুরী সজিব।

শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদ সভাপতি আবদুল্লাহ বিন সালেহ তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শিব্বির আহমেদ।

অনুষ্ঠানে দেওড়া ও শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থীকে শুভেচ্ছা সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবিবুল হক রাজ্জি।

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | শুক্রবার, ১০ জুন ২০২২

The Daily Sarod |