শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ ৫জন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 12:17 am

সরাইলে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ ৫জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছরের এক মাদরাসার ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে আটকের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতের পাঠানো হলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, শুভ মিয়া (২১) দুলাল মিয়া (২২), জীবন মিয়া (২০), স্বাধীন মিয়া (২১) ও ধন মিয়া (২৫)।

ভিকটিমের পরিবার জানান, ভিকটিমের সাথে শুভ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৩ আগস্ট ভিকটিম মাদরাসায় যাওয়ার পথে ঘুরতে নিয়ে যাবে বলে শুভ জোরপূর্বক ভাবে তাকে চুন্টা বাজার থেকে সিএনজিতে তুলে নরসিংদী জেলার বারৈচা নিয়ে যায়। ওইসময় তার সাথে আরও চারজন যুবক ছিল। ভিকটিমকে ওইখানের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে গিয়ে একে একে পালাক্রমে সবাই ধর্ষণ করেন। তারপর তারা সবাই পালিয়ে যায়। ওইদিন রাতেই স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে ফোন দিলে তার বাবাসহ স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে সরাইল নিয়ে আসেন। পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে ভিকটিমের বাবা একটি একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত ৫জনকে আটক করেছি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পূনরায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ১২:১৭ এএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

The Daily Sarod |