শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে সড়কের দুইপাশে খাদে পড়লো দুই বাস, পথচারী নারী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:14 pm

সরাইলে সড়কের দুইপাশে খাদে পড়লো দুই বাস, পথচারী নারী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় বুধবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জাহানারা সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে পাশ কাটানোর সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ওই নারী পথচারীকে চাপা দেয়। এতে গুরুতর আহত জাহানারা হককে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে নিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, নিহতের লাশ ও তার পরিবারকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | বুধবার, ০৪ মে ২০২২

The Daily Sarod |