স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চাপা দিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। এই ঘটনায় আরমান মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান,হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ৮:৫৭ পিএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya