শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 7:48 pm

সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে অস্ত্রসহ আটকৃত ডাকাতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার মাঝরাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামাবাদ গোগদ নামক এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কলেজ পাড়ার আবু ছায়েদ এর ছেলে মো. সোহেল মিয়া (২৬), একই ইউনিয়নের ধরন্তি গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মো. জীবন মিয়া (৩০), ইসলামাবাদ গোগদ এলাকার মৃত হেবদু মিয়া’র ছেলে মো. খোকন মিয়া (২৮)। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৪৮ পিএম | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২

The Daily Sarod |