শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে ব্যবসায়ীর মৃত্যু: দুই পুলিশসহ ১৫ জনকে আসামী করে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মে ২০২২   সর্বশেষ আপডেট : 1:21 am

সরাইলে ব্যবসায়ীর মৃত্যু: দুই পুলিশসহ ১৫ জনকে আসামী করে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাপুর মৃত্যুর অভিযোগ উঠার পর ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দায়েরকৃত মামলাটিতে আমলে নিয়ে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।বুধবার সন্ধ্যায় মামলার বাদি পক্ষের আইনজীবী মো. নাছির এই তথ্য জাগোনিউজ’কে জানিয়ে বলেন, মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত রোববার দুপুরে নিহত ব্যবসায়ী নজির আহমেদ সাপুর স্ত্রী  শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার এস.আই সাইফুল এবং এ.এস.আই সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে এই মামলাটি দায়ের করেন।মামলায় অপরাপর আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগের পাশাপাশি উল্লেখিত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধ নির্যাতন ও  হেফাজতে মৃত্যু নিবারণ আইন (২০১৩ ) এই অভিযোগ আনয়ন করা  হয়েছে।

ওইদিন বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার বাদীর জবানবন্দী গ্রহণ  করে মামলাটি আদেশের জন্য রেখে দেন। মঙ্গলবার তিনি মামলাটি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারক্র তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের জুম্মান নামের এক আসামি গত ২১ এপ্রিল রাতে ব্যবসায়ী নজির আহমেদ সাপুর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করলে তাকে আটক করলে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি জুম্মান ও ব্যবসায়ী নজিরকে থানায় নিয়ে আসার পর রাত আনুমানিক সাড়ে ১০ টায় পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজিরের  মৃত্যু হয়।

এ ঘটনায় ব্যবসায়ী নজিরের মরদেহ হাসপাতালে রেখেই পুলিশ তড়িঘড়ি করে নিজেরাই থানার কম্পিউটারে এজাহার লিখিয়ে নজিরের বড় ভাই জাফর আহমেদকে বাদী করে একটি এফআইআর  গ্রহণ করে।

মামলার বাদিনী  শিরীন সুলতানা রিমা এজাহারে অভিযোগ করেন, ঘটনার দিন দুপুরে মামলার আসামি মাহফুজ মিয়া, দানু মিয়া,শাহাবুদ্দিনসহ অপরাপর আসামিরা পাড়ার একটি ফার্নিচারের দোকানে উপস্থিত লোকজনকে জানিয়ে আসেন তারা নজির আহমেদ সাপুর বসত বাড়ির পাওয়ার অব এ্যাটনি পেয়েছে। পরে তারা নজিরকে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসেন।একই দিন বিকেলে মামলার আসামি জুম্মানসহ আরো কয়েকজন আসামি নজির ও তার স্ত্রীকে হুমকি দেন যে নালিশা বাড়িতে বসবাস করতে হলে তাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে  হবে না হলে বাড়ি ছেড়ে দিতে হবে।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে  ৯ টায় আসামি জুম্মান ব্যবসায়ী নজির আহমেদ এর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করলে টের পেয়ে নজির তাকে আটক করলে খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন জুম্মানকে ছাড়িয়ে নেয়ার জন্য নজিরের বাড়িতে হামলা করে।

এ সময় তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ী নজিরের কাছে জানতে চান কেন জুম্মানকে আটকে রাখা হয়েছে। মামলার বাদিনী দাবি করেন পুলিশ নজিরের কোন কথা   না শুনেই   তাকে  জুম্মানের সাথে টেনে হিঁচড়ে  থানায় নিয়ে যায়। খবর পেয়ে নজিরের স্বজনরা থানায় গিয়ে জানতে পারেন নজিরকে  হাসপাতালে নিয়ে  যাওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা  নজিরকে মৃত   দেখতে পান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক মন্তব্য  করেন হাসপাতালে নেওয়ার আগেই নজিরের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন থানায়  পুলিশ ও অপরাপর আসামিরা পরস্পর যোগসাজশে   নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছে।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নাছির জানান, বিজ্ঞ আদালতে দ্বিতীয়বার এফআইআর গ্রহণ করার পক্ষে আমরা উচ্চ আদালতের রেফারেন্সসহ আমাদের যুক্তি তুলে ধরেছি। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘আদালত থেকে মামলার আদেশ এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি। হাতে পেলে কার্যক্রম শুরু করা হবে’।

Facebook Comments Box

Posted ১:২১ এএম | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

The Daily Sarod |