সরাইল সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ১৫ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 12:25 am
বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক বাংলাদেশ প্রেস ইন্সটিউটের (পিআইবির) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, শাহবাজপুর বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কানজুল কারাম কৌষিক, প্রেসক্লাবের আজীবন সদস্য মাসুদুর রহমান প্রমুখ।
ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা একুশে পদকে ভূষিত হাবিবুর রহমান ১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ১৪ জুন পরলোকগমন করেন।
Posted ১২:২৫ এএম | বুধবার, ১৫ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya