শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে পাহারাদারকে বেঁধে এলপি গ্যাস সিলিন্ডারের গোডাউন লুটের চেষ্টা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:14 pm

সরাইলে পাহারাদারকে বেঁধে এলপি গ্যাস সিলিন্ডারের গোডাউন লুটের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলায় পাহারাদারের হাত-পা বেঁধে এলপি গ্যাসের গোডাউন লুটপাটের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ)  ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্রাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কুট্রাপাড়া এলাকায় সেনা এলপি গ্যাস ডিপো রিফাত ট্রেড এজেন্সির গোডাউন রয়েছে। সেখানে ভোর রাতে দূর্বৃত্তরা ঢুকে পাহারাদারের মুখে গামছা দিয়ে ডেকে ফেলে। এসময় তারা পাহারাদারে হাত-পা বেঁধে গ্যাস সিলিন্ডার লুট করার চেষ্টা করে। পরে পাহারাদার তার হাতে থাকা টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

সেনা কল্যাণ সংস্থার সেনা এলপি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশনের মালিক জিয়াউল আমিনের ছেলে রিফাত বিন জিয়া বলেন, আমাদের ডিপো লুটপাট করার চেষ্টা করা হয়েছে। এর সিসিটিভি ফুটেজ রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে৷ ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও উপজেলার অরুয়াইলে ডিস্ট্রিবিউশন অফিস আছে। এরআগেও অরুয়াইল-রানিদিয়া বাঁশের সেতুর উপর থেকে আমার বাবার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসীরা। এই ঘটনায় আমরা স্থানীয় শাহাবুদ্দিন, শফিকুল আমিন, আলিম উদ্দিন, কলম উদ্দিন ও কবির মিয়ার নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি।

এই বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, এমন একটি ঘটনা ইতিমধ্যে শুনতে পেরেছি। তবে ডিস্ট্রিবিউশনের কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

The Daily Sarod |