শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে পাওনা টাকা চাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত-৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১০ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:29 pm

সরাইলে পাওনা টাকা চাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত-৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন৷ বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতাল, সরাইল ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।

আহতদের মধ্যে এরমধ্যে, হক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), জমিলা (৩০), মিন্টু মিয়া (২৬), জুরু মিয়া (২৬), দুলাল (৩০), জামেলা (৫০), মাইনুল (২০), আলমগীর (২০), জজ মিয়া (৫০), আঙ্গুর মিয়া (২০), সোহরাব (৫৫), সিয়াম (৮), রিমা (২৫), মনির (৩২), জুয়েল (৪০), রাজিউর রহমান (৫৫), সূচনা (৩৯), আবুল সালাম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, একই গোষ্ঠীর আল আমিন ও বোরহান। আল আমিন প্রবাসে আছেন। প্রবাসে যাওয়ার আগে বোরহানকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন আল আমিন। আজ সকালে বোরহান তার টাকা ফেরত চান আল আমিনের বাবার কাছে৷ এনিয়ে বাকবিতণ্ডা থেকে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

 

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | বুধবার, ১০ অগাস্ট ২০২২

The Daily Sarod |