স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 9:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গাফফার মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে তাকে সরাইল থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুনরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত গাফফার মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মৃত আ. কাদিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, সোমবার রাতে নরসিংদী জেলার ১৩জন যুবক সরাইলের শাহবাজপুরে চা খেয়ে নিজ বাড়িতে ঢাকা-সিলেট মহাসড়কের যোগে ফিরছিলেন। পথিমধ্যে সরাইল বিশ্বরোড মোড়ে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে মারধর করে নগদ টাকা, স্বর্ণের চেইন, ১৩ টি মোবাইলসহ সর্বমোট ৪,২৬,৭০০/= টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
সেখান থেকে ছাড়া পেয়ে যুবকেরা বুঝতে পারেন ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। তারা বিষয়টি সরাইল থানা পুলিশকে জানিয়ে অভিযোগ দাখিল করেন। পরে তাদের বর্ননামতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ছবি দেখিয়ে স্থানীয়ভাবে তদন্ত করে দুর্ধর্ষ এই অপরাধী চক্রের একাধিক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।পরে পুলিশ অভিযান চালিয়ে গাফফারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত গাফফারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
Posted ৯:০৩ পিএম | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya