শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে ট্রাকে ৮৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:42 pm

সরাইলে ট্রাকে ৮৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ট্রাক বোঝাই গাঁজা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (০৪ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনে সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ৮৫ কেজি গাঁজা সহ ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়ার মনির খানের ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ মঞ্জিল (২৫) ও একই উপজেলার মনুমেম্বারপাড়ার মাহতাব মিয়ার ছেলে মাসুদ রানা (১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবতী এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | সোমবার, ০৪ জুলাই ২০২২

The Daily Sarod |