শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে গুদামে সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল,জরিমানায় পাড় পেল ব্যবসায়ী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:37 pm

সরাইলে গুদামে সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল,জরিমানায় পাড় পেল ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তেল ব্যবসায়ীকে দ্রুত তার তেলের গুদাম খালি করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসনে পক্ষে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিকাল বাজারের বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। গুদামে অতিরিক্ত তেল রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত এসব তেলের মালিক রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেল ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেছেন। ভ্রাম্যমাণ আদালত তাকে দ্রুত গুদাম খালি করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় আবারও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সব তেল জব্দ করবেন বলে তাঁকে হুঁশিয়ারি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শুক্রবার, ১৩ মে ২০২২

The Daily Sarod |