সরাইলে গাছে ঝুলন্ত মরদেহ অর্ধেক খেল শেয়াল, দাঁত-কাপড় দেখে শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : ৯:১৫ অপরাহ্ণ

সরাইলে গাছে ঝুলন্ত মরদেহ অর্ধেক খেল শেয়াল, দাঁত-কাপড় দেখে শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি কবরস্থানে গাছে ঝুলন্ত অবস্থায় আবু তাহের (৭২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার নরসিংহপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবু তাহের গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের গহীন স্থানে একটি কবরস্থান থেকে শেয়ালে খাওয়া গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে মরদেহটি দীর্ঘদিন আগের হওয়ায় পচে নষ্ট হয়ে যাওয়ায় এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মরদেহটি উদ্ধারের খবর চারপাশে ছড়িয়ে পড়লে নরসিংহপুর গ্রামের আবু তাহেরের পরিবারের লোকজন ছুটে আসে।  মানসিক বিকারগস্ত আবু তাহের গত ২৮ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হওয়ার পর সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। খবর পেয়ে আবু তাহেরের ছেলে ও ভাই মরদেহটি দেখতে আসে। মরদেহটি পচে গলে যাওয়ায় শনাক্ত করা খুব কঠিন ছিল। লাশটির চাপার দাঁত, লাশের পাশে থাকা কাপড় ও স্যান্ডেল দেখে তারা আবু তাহের বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, কবরস্থানের গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহটি অন্তত ২০/২৫দিন আগের। এর নিচের অংশ শেয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। উপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। মরদেহটি আবু তাহের হিসেবে তারা শনাক্ত করলেও আমরা মরদেহটির ডিএনএ পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠাবো।

Facebook Comments Box

Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২

dainiksarod |