স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুইয়া (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়ছে।আজ বুধবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। ইফরাত ওই এলাকার ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্তী ছিল।
ইফরাতের পরিবারের সদস্যরা জানান, ইফরাত বাড়ির পূর্বদিকের দেয়ালে উঠে পেঁয়ারা গাছের ডাল কাটতে উঠে। এ সময় বিদ্যুৎতের তারের সঙ্গে জড়িয়ে অচেতন হয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।ইফাতের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তবে ওই স্কুল ছাত্রের পরিবার থেকে কেউ জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ৯:১০ পিএম | মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya