শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ মে ২০২২   সর্বশেষ আপডেট : 3:45 pm

সরাইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মৃত রিমা আক্তার একই এলাকার বাছির মিয়া ও সুফিয়া বেগম দম্পতির মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের তীরে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরী রিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই কিশোরী মানসিক ভাবে অসুস্থ ছিল৷ দুই বছর এরআগেও আত্মহত্যা করা চেষ্টা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পিএম | শুক্রবার, ২৭ মে ২০২২

The Daily Sarod |