শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরেক শিক্ষার্থীর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৪ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:31 pm

সরাইলে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরেক শিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আরমান (১৭) নামের অপর এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সোমবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজারে এই ঘটনা ঘটে। মারা যাওয়া আরমান ওই ইউপির আকবর বাড়ির এলাই মিয়ার ছেলে ও পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনায় আহত শিক্ষার্থী আখিঁ (১৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখিঁ একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, পানিশ্বর বাজারের একটি ভবনে পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রাশেদুল ইসলাম প্রাইভেট কোচিং পড়ান। সোমবার ১১টার দিকে তিনি একটি ব্যাচে প্রাইভেট পড়াচ্ছিলেন। কিছুক্ষণ পর এরপরের ব্যাচে শিক্ষার্থী এসে জমায়েত হতে থাকেন। কিছু শিক্ষার্থী ভবনের ছাদের গেইট খোলা দেখে সেখানে গিয়ে হাটাহাটি করছিলেন। এসময় ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন ৮ম শ্রেণীর শিক্ষার্থী আখিঁ। এই খবর পেয়ে নিচতলা থেকে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ছাদে যান এএসসি পরীক্ষার্থী আরমান। সে ছাদে যাওয়ার পর অচেতন আখিঁকে উদ্ধার করতে গেলে আরমানও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই সে মারা যান। অচেতন অবস্থায় আখিঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, এক শিক্ষার্থীকে বাচাঁতে গিয়ে আরেক শিক্ষার্থী মারা গেছে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | সোমবার, ০৪ জুলাই ২০২২

The Daily Sarod |