শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সরকার জমি ও ঘর দেয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই:সিনিয়র সচিব তোফাজ্জেল

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৯ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 5:04 pm

সরকার জমি ও ঘর দেয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই:সিনিয়র সচিব তোফাজ্জেল

আশ্রয়হীনদের সরকারের পক্ষ থেকে দুই শতক করে জমি দলিল করে দেয়ার পাশাপাশি ঘর করে দেয়ার মত নজির পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ পরিদর্শন শেষে একথা বলেন।

এ সময় তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবে তাদের বিভিন্ন সরকারী বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করে কর্মশীল করে গড়ে তোলা হবে পাশাপাশি তাদের জন্য সরকারী ঋণ সুবিধাও পাবে। এছাড়াও তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর গুণগত মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষনর করা হবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্পের পিডি ও যুগ্ম সচিব আবু সালেহ মো. ফেরদৌস খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সিনিয়র সচিব মো.তোফাজ্জেল হোসেন মিয়া প্রকল্পস্থলে গাছের চারা রোপন করেন।

 

Facebook Comments Box

Posted ৫:০৪ পিএম | শনিবার, ০৯ এপ্রিল ২০২২

The Daily Sarod |