শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সম্পূর্ণ নেশাগ্রস্ত চলচ্চিত্র জগৎ: কঙ্গনা রানাওয়াত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:25 pm

সম্পূর্ণ নেশাগ্রস্ত চলচ্চিত্র জগৎ: কঙ্গনা রানাওয়াত

বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনেতা সুশাস্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেন জ্বলে উঠেছেন। একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়ে রোজ আলোচনার শীর্ষে থাকছেন এই বলিউড কুইন। সম্প্রতি তার মুম্বায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর গত সোমবার সকালে মুম্বাই ছেড়ে হিমাচল প্রদেশের মান্দি শহরে নিজ বাড়িতে চলে যান এই অভিনেত্রী। সেখানে গিয়েও চুপ করে নেই তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কঙ্গনা লেখেন, ‘শো বিজনেস সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত। এর থেকে বোঝা যায়, বিশ্বের লাইট ও ক্যামেরা একজনের জীবন ও তার একটা বিকল্প বাস্তব তৈরি করে। তাদের নিজস্বতা থাকে সামান্য় বুদবুদের মতোই। এই বিভ্রমকে স্বীকৃতি দিতে খুব শক্তিশালী আধ্যাত্মিক বিশ্বাস লাগে।’

পোস্টটিতে এই লেখার পাশাপাশি নিজের একটি ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে, একটি বড় শোয়ের জন্য তৈরি হচ্ছেন তিনি। পরছেন লিপিস্টিক।

এদিকে, মঙ্গলবার সংসদে কঙ্গনা রানাওয়াতের নাম উল্লেখ না করে তার সমালোচনা করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তাকে জবাব দিতে সুর আরও ঝাঁঝাল করেন কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা। সরাসরি জয়া-অমিতাভের সন্তান অভিষেক ও শ্বেতার নাম টেনে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

কিছুদিন আগেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘গটর’ অর্থাত্‍‌ নর্দমা বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকের সঙ্গে জড়িয়ে রয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |