স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 11:19 pm
দৈনিক সরোদের কর্মকর্তা মাজহারুল করিম অভি’র পিতা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা তিতাসের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিমের মৃত্যুতে তিন দিনের শোক পালন করবে ‘দৈনিক সরোদ’ পরিবার। ফলে আগামী তিনদিন দৈনিক সরোদ প্রিন্ট সংস্করণ প্রকাশিত হবে না। তবে অনলাইন ভার্সন যথারীতি প্রকাশিত হবে।
এক শোক বার্তায় দৈনিক সরোদের সম্পাদক ও প্রকাশক পীযুষ কান্তি আচার্য জানান, দৈনিক সরোদের কম্পিউটার অপারেটর মাজহারুল করিম অভির বাবা, সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিমের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। সৃষ্টিকর্তা পরপারে যেন তাকে ভাল থাকেন সেই কামনা করছি। উনার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি রেজাউল করিমের মৃত্যুতে দৈনিক সরোদ পরিবার তিনদিনের শোক পালন করবে।
এছাড়াও দৈনিক সরোদ পরিবারের পক্ষে আরও শোক জানান বার্তা সম্পাদক আরশাদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত মোঃ রাফি, স্টাফ রিপোর্টার সুমন রায় সহ অন্যান্যরা।
এদিকে, রেজাউল করিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো দেখতে রেজাউল করিমের বাসায় সাংবাদিক, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীরা তার বাসায় উপস্থিত হন।
রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত প্রায় ৫৭বছরের প্রাচীন সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বড় ছেলে মাজহারুল করিম অভি নিউজ পোর্টাল নিউজবাংলা টুয়েন্টিফোরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও দৈনিক সরোদের কম্পিউটার অপারেটর।
আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মৌলভীহাটি কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে রেজাউল করিমের পরিবার।
Posted ১১:১৪ পিএম | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya