শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সমবেদনা জানাতে বিজয়নগরে নৌকা ডুবে নিহতের পরিবারের বাড়িতে মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:14 pm

সমবেদনা জানাতে বিজয়নগরে নৌকা ডুবে নিহতের পরিবারের বাড়িতে মোকতাদির চৌধুরী

লইস্কার বিলে নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের সমবেদনা জানালেন মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কার বিলে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

তিনি বুধবার নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানাতে বিজয়নগরে ছুটে যান। তিনি উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে জহিরুল হক ভ‚ইয়ার বাড়িতে গিয়ে নৌকা ডুবিতে নিহত মেডিকেল ছাত্র আরিফ বিল্লাহর স্বজনদেরকে সমবেদনা জানান। জহিরুল হক ভ‚ইয়ার ছেলে আরিফ বিল্লাহ ওরফে মামুন – (২০) ঢাকার একটি বে-সরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ওইদিন নৌকা ডুবিতে মারা যান।

পরে তিনি দলীয় কার্যালয়ে গিয়ে নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের শোক ও সমবেদনা জানান।

এ সময় বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোকতাদির চৌধুরী এমপি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের স্বজনদের সমবেদনা জানান।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |