বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 4:07 pm
উজানের ঢল আর অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্ট বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে প্রায় ১৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি। টাকার অংকে ক্ষতির পরিমাণ ১১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানিতে সব হারিয়ে এখন দিশেহারা ৯০ হাজারেরও বেশি কৃষক।
বাড়ির পাশে ১২০ শতাংশ জমিতে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে মরিচ, শসা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের চাষী শাহীন মিয়া। আর কিছুদিন পরেই ফলন আসত গাছে। কিন্তু আকস্মিক বন্যার পানিতে সব সবজি ক্ষেত নষ্ট হয়েগেছে। সব হারিয়ে দিশে হারা শাহীন মিয়া।এই ফলন তুলে নতুনর করে আবার শুরুর কথা ছিল।তার মতো অবস্থা আরও অসংখ্য চাষীর।
আরেক চাষী আবদুর রউফ জানান,সব্জি চাষ করেই তার পরিবার চলে।আর কোন আয়ের উৎস নেই।কয়েক মাস শ্রম দিয়ে এই সব্জি বাগান করেছিলেন।কিন্তু সর্বনাশা বন্যা তার সব কেড়ে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামের শহীদ মিয়া তার ৪০ শতাংশ জমির উপর সব্জি চাষ করে ছিলেন।উজানের ঢলে রাতারাতি তলিয়ে গেছে তার স্বপ্নের বাগান। শহীদ মিয়া জানান,‘ পরিশ্রম করে বাগানটি বানাইছিলাম।এখন ফলন আইছিল।কিন্তু এই ফলন্ত গাছগুলো পানিতে ভাষাইয়া নিল।সরকারী কোন সাহার্যও পাইনাই।খালি পরামর্শ দেয়।পরামর্শ লাইয়া কি করুম।আবার শব্জি বাগান করতে টাকার দরকার।’
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্যার পানি সরে গেলেও এখনও নিচু এলাকার ধানের জমি ও সবজি ক্ষেতগুলো তলিয়ে আছে পানিতে। গোড়া পচে নষ্ট হয়েছে ১৪ হাজার হেক্টরেরও বেশি জমির আউশ, বোনা আমন ও বিভিন্ন সবজি। আয়ের একমাত্র উৎস পানিতে হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগীতা চাইছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, জমি থেকে পানি সরে যাওয়ার পর ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কৃষকদের বীজতলার পাশাপাশি সরিষা চাষের জন্য উদ্বুব্ধ করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, বন্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, বিজয়নগর, আখাউড়া ও সরাইলে ৪ হাজার ৭৫০ হেক্টর আউশ ও ৯ হাজার ৩৬ হেক্টর বোনা আমন এবং ৪৯৫ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়েগেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১১৯ কোটি টাকারও বেশি ।ক্ষতিগ্রস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশী কৃষক।
তিনি জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে।সরকারী ভাবে কোন প্রণোদনার ব্যবস্থা করা হলে ক্ষতিগ্রস্থ দের প্রণোদনা ব্যবস্থা করা হবে।ক্ষতি পুষিয়ে নিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে।যেখানে বোনা আমনের জমিগুলো রয়েছে,সেখানে আমরা সরিষা আবাদের পরামর্শ দিচ্ছি।সেখানে রোপা আমনের ব্যবস্থা রয়েছে সেখানে রোপা আমনের উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছি।
Posted ১১:২৩ পিএম | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya