স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে, জেলা নাগরিক ফোরামের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে এক শান্তিপূর্ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
উল্লেখ্য গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জেলা নাগরিক ফোরাম নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ২৫ সেপ্টেম্বর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির আল্টিমেটাম প্রদান করা হয়। ইতিমধ্যে উক্ত দাবি পূরণ না হওয়ায় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্তরে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
Posted ৮:২৩ পিএম | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya