শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

‘সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:13 pm

‘সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান বলেছেন,ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা বরবারই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরের সাথে আমার সম্পর্কের শুরু থেকে এখানকার সাংবাদিকরা আমার পাশে রয়েছেন। তারা আমাকে সহায়তা করছেন। ভালোবাসা প্রদর্শন করছেন। তাদের অনুরাগ-সহযোগিতা আমি আমৃত্যু শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো।

পরে তার হাতে প্রেস ক্লাবের আজীবন সদস্য সনদ তুলে দেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আলী আজম।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ,সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান,কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ,সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ও সদস্য মোজাম্মেল চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১৩ পিএম | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

The Daily Sarod |