কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 11:46 pm
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক ই আযম বলেছেন,আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।
রোববার (০১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।
এসময় নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন,যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারনা করেছে। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মোঃ সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভুমি) গোলাম সারওয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
Posted ১১:৪৬ পিএম | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya