শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

শেষ হলো বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:05 pm

শেষ হলো বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ

বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এর আগে কয়েক দফায় এ মেয়াদ বাড়ানো হলেও এবার আর বাড়ছে না। গত ১৪ অক্টোবর এই নিষেধাজ্ঞা উঠেছে। এর ফলে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ফিরে যাওয়ার রাস্তা খুলল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে, শুধু তাদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। আপাতত নতুন করে কাউকে ভিসা দেওয়া হবে না। তবে যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার জন্য তাদের আবেদন বিবেচনা করা হবে। ইতালির পুলিশ তাদের তথ্য যাচাই করে জানানোর পর ভিসা দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে এ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ইতালির রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন।

এর আগে করোনা পরিস্থিতিতে কয়েক মাস বন্ধ থাকার পর গত ৭ জুলাই ভাড়া করে বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। ইতিমধ্যেই অনেকের ইতালি থাকার আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। ফিরে যাওয়ার দাবিতে গত ১১ অক্টোবর ঢাকায় ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করে আটকে পড়া প্রবাসীরা। দূতাবাস থেকে ৭ দিন সময় চেয়ে নেওয়া হয় তখন।

ইতালি প্রবাসীরা বলছেন, দেশে প্রায় ১৫ হাজার ইতালি প্রবাসী আটকে আছেন। তাদের মধ্যে অনেকেরই ইতালি থাকার আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন সবাই একসঙ্গে টিকিট নিতে গেলে তৈরি হবে নতুন সংকট। ঢাকা থেকে ইতালির সরাসরি কোনো ফ্লাইট নেই। কয়েকটি এয়ারলাইনস কানেকটিং ফ্লাইট পরিচালনা করে। এসব এয়ারলাইনস চালু থাকায় তাদের অধিকাংশ আসনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। তাই ভিড় সামলাতে চাপে পড়বে তারা। এয়ারলাইনস কর্মকর্তারা বলছেন, করোনার জন্য ২৫ শতাংশ আসন ফাঁকা রাখার শর্ত তুলে দিলে বেশি যাত্রী নেওয়া যাবে।

টার্কিশ এয়ারলাইনসের অফিসের কর্মকর্তারা জানান, প্রবাসীদের ইতালিতে ফেরতে চাপ সামলানোর প্রস্তুতি নিতে নিজেরা আলোচনা করছেন। তবে ফ্লাইট বাড়ানোর সুযোগ নেই। এরই ধারাবাহিকতায় আগামী রোববার থেকে টিকিট দেওয়া শুরু হতে পারে।

করোনার মহামারীতে গত ৭ জুলাই ভাড়া করে বিশেষ উড়োজাহাজে করে ইতালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

The Daily Sarod |