শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

শিক্ষার্থীদের চাকরি খুঁজতে সাহায্য করবে অ্যামাজন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:09 pm

শিক্ষার্থীদের চাকরি খুঁজতে সাহায্য করবে অ্যামাজন

বিশ্বজুড়েই দিন দিন ক্লাউড কম্পিউটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। তাই খাতটিতে শিক্ষার্থীদের চাকরি খুঁজতে সাহায্য করবে রিটেইল জায়ান্ট অ্যামাজন। সম্প্রতি ক্লাউড কম্পিউটিং বিষয়ে অ্যামাজনের অঙ্গপ্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) এমন ঘোষণা দিয়েছে।

ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের রিসোর্স যেমন ভার্চুয়াল মেশিন, স্টোরেজ কিংবা অন্য সেবা নিতে পারে। এতে সেবাদাতা ও গ্রহীতা দু’পক্ষই লাভবান হয়।

বিশ্বব্যাপী পাবলিক সেক্টরে এডব্লিউএসের ভাইস প্রেসিডেন্ট তেরেসা কার্লসন বলেন, আমরা ভায়া হয়ে ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের পরিচয় করাতে চাই।

এডব্লিউএস শিক্ষার্থীদের ক্লাউড কম্পিউটিংয়ে প্রশিক্ষণও দেবে। তিনি আরও বলেন, বর্তমানে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে হাজার হাজার চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

এডব্লিউএস দক্ষ শিক্ষার্থীদের অ্যামাজনসহ এমন ৩০টি নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে চায়। তেরেসা কার্লটন জানান, চাকরিপ্রার্থীরা তাদের আবেদনপত্র যাতে দ্রুত তৈরি করতে এবং জমা দিতে পারেন সে জন্য তারা ‘ইন্টারভিউ এক্সালালেটর’ নামে নতুন একটি প্রশিক্ষণও দিচ্ছেন।

তিনি উল্লেখ করেন, এর মধ্যে ক্লাউড কম্পিউটিং শিক্ষার জন্য বিশ্বের ১৫০০ প্রতিষ্ঠানের ১০ হাজারের বেশি শিক্ষার্থী আমাদের ‘এডব্লিউএস এডুকেট’ প্রোগ্রামে যোগ দিয়েছেন।  সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ১:০৯ পিএম | সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |