শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শিক্ষক হেনস্তা ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:20 pm

শিক্ষক হেনস্তা ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা ও শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যার প্রতিবাদে, দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (০১ জুলাই) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর। কবি মনিরুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব সঞ্জিব ভট্টাচার্য্য।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান শিপু, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের রেজা ই রাব্বি, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফহিম মুনতাসির প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | শুক্রবার, ০১ জুলাই ২০২২

The Daily Sarod |