শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:43 pm

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা ও দোয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল পাকিস্তানী হানাদার বাহিনী। রাজাকার, আল-বদর বাহিনী পরিকল্পিতভাবেই ইতিহাসের এই জঘন্য হত্যাকান্ড ঘটিয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক ও বরেণ্য কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. লোকমান হোসেন ও বাচিক শিল্পি মোঃ মনির হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার। অনুষ্ঠান সঞ্চালন করেন উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনের শিশু শিল্পীবৃন্দ ”বাংলাদেশ একাত্তুরে ” বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সড়ক ও জনপথ মসজিদের খতিব ক্বারী মাওলানা আনিসুর রহমান।

আলোচনা ও দোয়া শেষে রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |