শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শপথ নিলেন কারাগার থেকে নির্বাচিত হওয়ায় তালশহর (পূর্ব) ইউপির চেয়ারম্যান

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:42 pm

শপথ নিলেন কারাগার থেকে নির্বাচিত হওয়ায় তালশহর (পূর্ব) ইউপির চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব মামলায় কারাগারে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হওয়া মনিরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন তিনি। জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাকে শপথবাক্য পাঠ করান। মনিরুল সদর উপজেলা ইসলামী ঐক্যাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিনে জেলার সদর ও বিজয়নগর উপজেলার ২০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

এর আগে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মনিরুল ইসলাম।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত বছরের ২৬- ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের মামলার আসামি মনিরুল ইসলাম।

হেফাজত তাণ্ডবের পৃথক ১৫টি মামলার আসামি হয়ে গত বছরের ২২ জুন থেকে কারাগারে আছেন তিনি। ইতোমধ্যে ১৪টি মামলায় জামিন হয়েছে মনিরুলের। তবে একটি মামলায় এখনও তার জামিন না হওয়ায় কারামুক্ত হতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার দিদারুল আলম জানান,  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান মনিরুল। শপথ গ্রহণ শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কারাগারে বসেই ভোটে লড়েন ইসলামী ঐক্যজোট নেতা মনিরুল। তার পক্ষে পরিবারের সদস্যরা এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান। তিনি ৩৯৬১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন।

Facebook Comments Box

Posted ৫:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |