স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ মে ২০২১
সর্বশেষ আপডেট : 1:49 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অসহায়-দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও ঈদ সামগ্রী পৌছে দিয়েছে একটি মানবিক সংগঠন। শুক্রবার উপজেলার খারঘর ও বড়াইল গ্রামের শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর উদ্যোক্তা ছিলেন বড়াইল ইউনিয়নের তরুণ ও যুবকদের ধারা পরিচালিত মানবিক সংগঠন ‘রক্তের সন্ধানী’।
এই উপহার সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, মো. শেখ ফরিদ, মেজর ডা.আসাদুজ্জামান রিফাত ,মো. জয়নুল আবেদিন, প্রফেসর মো. জিন্নাহ, বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাউছার ইমতিয়াজ, সাংবাদিক আমিন বেপারী, মিলন সরকারসহ দেশ বিদেশের বসবাসরত সকল মানবিক মানুষের অংশগ্রহণে এই কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনের নেতাকর্মীরা বলেন, করোনা ভাইরাসের মহামারীতে অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই অসহায় মানুষ গুলোর এই দুঃসময়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
পরিশেষে সংগঠনটির পক্ষ থেকে মানবিক কাজে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সার্বিক সহযোগিতা করে অংশ গ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
Posted ১:৪৯ এএম | শনিবার, ০৮ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya