শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

রোগীদের সুষ্টু চিকিৎসা সেবার দিকে নজর দিতে হবে: মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:07 pm

রোগীদের সুষ্টু চিকিৎসা সেবার দিকে নজর দিতে হবে: মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের কুমারশীলের মোড়ের আমিন কমপ্লেক্সের সপ্তম তলায় কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্বাহত বীর মুক্তিযোদ্বা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশিষ্ট চিকিৎসক ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন একরামউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

বিশিষ্ট বাচিক শিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. শওকত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিউ ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কার্ডিওলজিষ্ট ডা. মাসুমা কাওসার, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য,সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী,মো. শাহেদ মিয়া বাবুল,আরমান নিপু,মনিরুজ্জামান পল্টু। এছাড়াও শহরের গন্যমান্য চিকিৎসকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কার্ডিয়াক সেন্টার স্থাপনে সন্তোষ প্রকাশ করে বলেন, রোগীদের সুষ্টু চিকিৎসা সেবার দিকে নজর দিতে হবে।

এরআগে তিনি কার্ডিয়াক সেন্টারের ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ সহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | শনিবার, ১৩ নভেম্বর ২০২১

The Daily Sarod |