স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:39 pm
হেফাজতের তান্তবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন দ্রুত পুন:সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা নাগরিক ফোরাম।
জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত এক বিবৃতিতে জানান, আগামী ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।এতে সভাপতিত্ব করবেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
যথাসময়ে সবাইকে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্যে ফোরামের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Posted ৭:৩৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya