শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

রাজনীতি করার ক্ষমতা বিএনপি’র নেই: কসবায় আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:52 pm

রাজনীতি করার ক্ষমতা বিএনপি’র নেই: কসবায় আইনমন্ত্রী

জনগনের সাথে রাজনীতি করার ক্ষমতা তাদের নেই। সরকারের উন্নয়ন কিভাবে বাধাগ্রস্থ করবে সেসব বিষয়ে বিএনপি সবসময় প্রস্তুত থাকে। আমরা সহানুভূতি দেখিয়েছি বলেই খালেদা জিয়া মুক্ত রয়েছে। নির্বাহী আদেশে বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। এখন বিএনপি নেতারা তাঁকে বিদেশে নিতে হবে বলছে। আইন ছাড়া সরকার কোনো কাজ করতে পারেনা। নিস্পত্তির দরখাস্তের পুনর্বিবেচনা করা আইনের বিধানে নেই।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন।

আনিসুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। পরিবারের কেউ মারা গেলে আমাদের সংস্কৃতিতে একে অন্যের বাড়িতে গিয়ে সমবেদনা জানায়। বেগম জিয়ার সন্তান কোকো মারা যাওয়ায় মমতাময়ী শেখ হাসিনা গিয়েছিলেন তাঁকে সমবেদনা জানাতে। কিন্তু তিনি বাড়ির সমস্ত গেট বন্ধ করে দিয়ে শুধু প্রধানমন্ত্রীকেই অপমান করেননি, সারা দেশের মানুষকে অপমান করেছেন। আর এখন বলছে খালেদাকে বিদেশ নিয়ে যেতে হবে।

এর আগে আইনমন্ত্রীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ও পৌরমেয়র গোলাম হাক্কানী, যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন বকুল, অ্যাডভোকেট আজিজুর রহমান ও সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ অন্যরা। এসময় দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |