শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

রক্ত দূষণ হয় যেসব কারণে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:12 pm

রক্ত দূষণ হয় যেসব কারণে

রক্তের প্রবাহ যতো সুষ্ঠুভাবে হয় আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ততো ভালো থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, কোনো ব্যক্তির রক্তের স্বাস্থ্য যেমন, তার স্বাস্থ্যও ঠিক তেমন হবে। রক্ত দূষিত হয়ে পড়লে আমাদের স্বাস্থ্যের বিপর্যয় অনিবার্য। এর ফলে সামান্য অসুস্থতা থেকে শুরু করে হৃদরোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে রক্ত দূষণের প্রধান কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:

অস্বাস্থ্যকর খাবার: অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে অতিরিক্ত কোলেস্টেরল, ফ্যাট ও অন্যান্য দূষিত পদার্থ রক্তস্রোতের সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে ধমনীর গায়ে জমা হতে থাকে। আবার রক্তস্রোতে উপস্থিত অতিরিক্ত ফ্যাটে রক্ত কণিকা ও প্লাটিলেটগুলো জমাট বেঁধে যায়। ফলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে তার অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যায়।

থাইরয়েডের ত্রুটি: থাইরয়েড গ্ল্যাণ্ডের কর্মক্ষমতা নিম্নমানের হলে স্নেহ জাতীয় পদার্থ ঠিকমতো হজম হয় না। ফলে রক্তে কোলেস্টেরল ও ফ্যাটের মাত্রা বেড়ে যায়। থাইরয়েডের কর্মক্ষমতা নিম্নমানের হয় খাবারের আয়োডিন বা ভিটামিন বি ১-এর অভাবে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলেও ভিটামিন বি ১-এর অভাব হতে পারে।

ধূমপান: ধূমপানের ফলে বিষাক্ত কার্বন মনো অক্সাইড গ্যাস রক্তে মিশে রক্তে অক্সিজেনের ভারসাম্য নষ্ট করে। তাছাড়া, রক্ত চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভিটামিন সি ধূমপানের কারণে নষ্ট হয়। নিকোটিনের প্রভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং ধমনীগুলো সংকুচিত হয়ে পড়ে।

মদ্যপান: মদ্যপানের ফলেও রক্তকণিকাগুলো জমাট বেঁধে যায়, রক্তে ফ্যাটের মাত্রা বেড়ে যায়, নষ্ট হয় বহু প্রয়োজনীয় পরিপোষক। সেই সঙ্গে কয়েকটি এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ার ফলে শরীরে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দেয়।

Facebook Comments Box

Posted ৩:১২ পিএম | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |