স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 7:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিআরডিবিভুক্ত সমিতি-দলগুলোর উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১টার দিকে সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন।
বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মো. ফারুক-ই-আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন বলেন, বর্তমান সরকার জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সরকার বিআরডিবির মাধ্যমে গরিব মানুষের মধ্যে ক্ষুদ্র ঋন বিতরণ করছে।
তিনি বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে বলেন, যৌতুক নিয়ে বিয়ে করা আর ভিক্ষা করা সমান কথা। যৌতুক নিয়ে বিয়ে করা আইনত অপরাধ। যৌতুক দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ।
তিনি বলেন, বাল্য বিয়েরোধে কাজ করছে সরকার। সরকার বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স ২১ এবং মেয়েদের বয়স ১৮ বছর নির্ধারণ করেছেন। রাষ্ট্রীয় আইন মানা ও পালন করা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন উপকারভোগী অংশ নেন।
Posted ৭:২৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya