শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

যেভাবে বুঝবেন মেইকআপ সামগ্রীর মেয়াদ শেষ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 2:38 pm

যেভাবে বুঝবেন মেইকআপ সামগ্রীর মেয়াদ শেষ

পছন্দের প্রসাধনী বাতিলের খাতায় ওঠাতে মন সায় না দিলেও ত্বকের কথা চিন্তা করে অবশ্যই এ বিষয়ে ছাড় দেওয়া উচিত।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রসাধনী কত দিন ব্যবহার করা ঠিক সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হল।

মাস্কারা ও লিকুইড লাইনার: প্রিয় আই-লাইনার বিশেষ করে তরল লাইনার সাধারণত তিন মাস ভালো থাকে। শুকিয়ে গেলে তাতে সামান্য পানি মিশিয়ে পাতলা করে নিলে এটা আরও বেশি ব্যাকটেরিয়া যুক্ত করে, ফলে চোখে চুলকানি ও সংক্রমণ দেখা দেয়। তাই তিন মাস পরে এগুলো ফেলে দেওয়াই ভালো।

পেন্সিল লাইনার খুব বেশি ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় না তাই এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়।

আই শ্যাডো: প্রায় দুই বছর পর্যন্ত ভালো থাকে। শ্যাডো ব্যবহারের সময় হাত ও ব্রাশ যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন। এতে নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে।

ব্লাশ ও ব্রোঞ্জার: আইশ্যাডোর মতো ব্লাশ ও ব্রোঞ্জার দুই বছর ভালো থাকে, যদি তা ঠিক মতো সংরক্ষণ করা হয়। ক্রিমের ভিন্নতা ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে যদি তা  নিয়মিত স্পর্শ করতে থাকেন। তাই হাত পরিষ্কার করে ব্লাশ বা ব্রোঞ্জার ব্যবহার করার পাশাপাশি ব্রাশও পরিষ্কার রাখতে হবে।

লিপস্টিক ও লিপ গ্লস: সাধারণত, লিপস্টিক এক বছর ভালো থাকে এবং লিপ গ্লস দুই মাসের বেশি ভালো থাকে না। এর ঢাকনা শক্ত করে আটকে অতিরিক্ত তাপ থেকে দূরে রাখতে হবে।

ফাউন্ডেশন ও কন্সিলার: তরল, স্টিক বা ক্রিম যে কোনো পদ্ধতিতে তৈরি প্রসাধনী ১২ থেকে ১৮ মাস পর্যন্ত ভালো থাকে। যদি তা সঠিক উপায়ে সংরক্ষণ করা হয়। প্যাকেটের গায়ে মেয়াদ দেখে নিন। যত নামি ব্র্যান্ডই ব্যবহার করুন না কেনো এর মেয়াদ যাচাই করে ব্যবহার করতে হয়। সূত্র: বিডি নিউজ

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |