শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:15 pm

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান লিজ ট্রাসকে যুক্তরাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রানি এলিজাবেথ। আর তা সাদরে গ্রহণ করেছেন ট্রাস। এর আগে অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে রানির কাছে পদত্যাগের কথা জানান বরিস জনসন। ফলে একাধিক কেলেঙ্কারি মাধ্যমে জনসনের রাজনৈতিক পতনের যে সূচনা হয়েছিল মাস দুয়েক আগে, তার আজ চূড়ান্ত পরিণতি দেখলো বিশ্ব।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডে রানির ব্যক্তিগত বাসভবন ব্যালমোরাল প্রাসাদে গিয়ে তার সঙ্গে দেখা করেন কনজারভেটিভ পার্টির নবনির্বাচিত নেতা লিজ ট্রাস। ইউরোপে যুদ্ধ এবং যুক্তরাজ্যে গুরুতর অর্থনৈতিক সমস্যার মধ্যেই ব্রিটিশ সরকার পরিচালনার ভার নিলেন জনসন জমানার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথা অনুযায়ী ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সেখান থেকে বেরিয়ে এক বক্তৃতায় তিনি করোনা মহামারি মোকাবিলা, ব্রেক্সিট চুক্তিসহ প্রধানমন্ত্রী থাকাকালে নিজের সাফল্যগুলো তুলে ধরেন। তবে যেসব কেলেঙ্কারির জন্য ক্ষমতা হারাতে হলো, সেসব বিষয়ে কোনো মন্তব্য করেননি জনসন।

গত সোমবার ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) ঘোষণা করা হয় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম। সাধারণ ভোটারদের বদলে এবারের নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য।

একইদিন ভোটের ফলাফল ঘোষণা করেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির (১৯২২ কমিটি) চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি জানান, এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮২ দশমিক ৬ শতাংশ। এতে ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |