নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 10:27 pm
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বলেছেন, যারা আমাদের বাংলাদেশকে নতুন করে গঠন করতে দিতে চায় না, তারা বলছে এখনই নির্বাচন চাই, এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, এখন আমরা ১৫ বছর লুটপাট করবো!
শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আধ্যাত্মিক সাধক পুরুষ আবদুল কাদির শাহ (রহ:) ৫৭তম স্মরণোৎসব ও লোকজ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় ফরহাদ মজহার বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে। বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্যে। এই কাজটি আমাদের করতে দেওয়া হয় নাই, তরুণদের ৫ আগস্ট সম্পর্কে ঘোষণা দিতে দেওয়া হয় নাই।
তিনি বলেন, তরুণরা এখন নতুন দল করছে। তাদের দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এরমানে হচ্ছে, আগে বাংলাদেশে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে দাবি মেনে একটি সংবিধান লিখবো, তাদেরকে আগে নির্বাচিত করে আনতে হবে। কিন্তু যারা আমাদের বাংলাদেশকে নতুন করে গঠন করতে দিতে চায় না, তারা বলছে ‘এখনই নির্বাচন চাই, এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, এখন আমরা ১৫ বছর লুটপাট করবো!’ আপনারা তাদের সম্পর্কে সাবধান থাকবেন। আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যতো অরাজকতা, যতো বিশৃঙ্খলা হচ্ছে এর পেছনে তাদের হাত আছে এবং পরাজিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।
Posted ১০:২৭ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya