শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মোটরসাইকেল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস,১০যাত্রী আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:10 pm

মোটরসাইকেল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস,১০যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবহী বাস শনিবার বেলা ১১টার দিকে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটিতে থাকা চালকসহ ১০ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। তবে কোন যাত্রী মারাত্মক আহত হননি। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করেন। তিনি জানান, আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।

Facebook Comments Box

Posted ৭:১০ পিএম | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |