শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মোকতাদির চৌধুরী এমপিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:15 pm

মোকতাদির চৌধুরী এমপিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭ ও ২৮ মাচ হেফাজতের তান্ডব ও স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে মিথ্যাচার করে কটূক্তির প্রতিবাদের মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর বাজারে সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এতে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু মুসা আনসারী, সাধারণ সম্পাদক এমএ এইচ মাহবুব আলম, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুখ, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন খান, মছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন হক পাভেল, বাসুদবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবাশ্বের হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতেই হেফাজত বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। তারা এ ধরণের ঘটনা এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।

Facebook Comments Box

Posted ৮:১৫ পিএম | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

The Daily Sarod |